দিন শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪২
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:২০
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম খেলাটি বুধবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিন শেষে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে।
প্রথম দিনে স্বাগতিক দলের বেশির ভাগ ব্যাটসম্যান ভালো শুরু করতে পারলেও ইনিংসগুলো বড় করতে পারেননি। বাংলাদেশের একমাত্র ফিফটি এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। এই ওপেনার ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে দৃঢ়তাপূর্ণ ব্যাটিং উপহার দেন।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ৯০ ওভারে ২৪২/৫ (সাদমান ৫৯, সাকিব ৩৯*, মুশফিকুর ৩৮), জমেল ৩/৫৮, রোচ ১/৪৪।

