খুলনায় স্কুলছাত্রের লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:১৭
খুলনার নগরীর বাঘমারা মুন্সীগলি এলাকা থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বাঁধন কুমার শীল নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। ১৫ বছর বয়সী বাঁধন বাঘমারার মন্দির গলির বাসিন্দা রিতোষ কুমার শীলের ছেলে ও নগরীর বি কে স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি খুলনা সদর থানার এসআই কামাল হোসেন। তিনি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বাঘমারা মুন্সীগলির মোজাম্মেল হকের বাড়ির ভাড়াটিয়া অলোকা রানী ও বুলু রানীর ঘরের বারান্দা থেকে লাশটি তারা উদ্ধার করেন।

