তামিমের রেকর্ড ভাঙলেন মুমিনুল

তামিমের রেকর্ড ভাঙলেন মুমিনুল

উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৩৫

তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়লেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ১৭৩ বলে তুলে নেন সেঞ্চুরি। এর আগে তামিম ও মুমিনুলের সেঞ্চুরি ছিল নয়টি করে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কেও নিয়ে গেলেন মুমিনুল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল।
বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজ থেকে ২১৮ রানে এগিয়ে থেকে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। টাইগাররা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ৪৭ রান সংগহ করে। জয়ের প্রত্যাশায় ক্যারিবিয়ানদের সামনে ভালো লক্ষ্য ছুড়ে দিতে টেস্টের চতুর্থ দিন শনিবার সকালে প্রথম সেশনে ব্যাটিংয়ে নামেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
কর্নওয়ালের বলে এলবিডবলু হয়ে ৪৭ বলে মাত্র ১৮ রান করেই মুশফিক মাঠ ছাড়লেও, নিজের ৪১তম টেস্টে তামিম ইকবালকে টপকে গিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading