তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা লুনা শামসুদ্দোহার আর নেই

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা লুনা শামসুদ্দোহার আর নেই

উত্তরদক্ষিণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:১২

তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা আর নেই।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার স্বামী এ কে এম শামসুদ্দোহা জানান।

দোহা টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “সিঙ্গাপুরে উনার চিকিত্সা চলছিল। আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।”

প্রসঙ্গত, দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন লুনা শামসুদ্দোহা। দোহা টেক নিউ মিডিয়া নামের একটি সফটওয়্যার ফার্মের চেয়ারম্যান ছিলেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading