২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৩

২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৩

উত্তরদক্ষিণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:০০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩১৪ জন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৪৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়লো ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৩৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading