বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

উত্তরদক্ষিণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:০০

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সচিব তপন কান্তি ঘোষ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে তারা টিকা নেন।

টিকা দিয়ে মন্ত্রী ও সচিব উভয়ই ভালো বোধ করছেন। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।

টিকাদান শেষে উপস্থিত সাংবাদিকদের মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন , ‘ সারা দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধাসহ সকলকে করোনা টিকা নেয়ার আহ্বান জানান।’

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading