ইয়াবা উদ্ধারের মামলায় সাজা মুক্তিযুদ্ধের বই পড়া

ইয়াবা উদ্ধারের মামলায় সাজা মুক্তিযুদ্ধের বই পড়া

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:৫৬

রাজধানী গেন্ডারিয়া থানা এলাকায় ৩০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামি মো. রাজিব হোসেন রাজুকে শাস্তি হিসেবে মুক্তিযুদ্ধের বই পড়া, মুক্তযোদ্ধার ছবি দেখা ও পাঁচটি গাছ রোপণ করার এক ব্যতিক্রমী আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার শাস্তি হিসেবে এ রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁশলি আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন আসামিকে শাস্তি দেয়া মানে সংশোধন করা। এই সংশোধনের জন্য বিচারক রায়ে আসামিকে শাস্তি হিসেবে মহান মুক্তিযুদ্ধে ওপর প্রকাশিত ‘একাত্তরের দিনগুলি’, ‘একাত্তরের চিঠি’ এবং নৈতিকতার ওপর প্রকাশিত ২টি বই পড়তে বলেছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত সিনেমা ‘আগুনের পরশমনি’দেখতে বলেছেন। এছাড়াও ২টি বনজ ও ৩টি ফলজ বৃক্ষ রোপণের আদেশ দেন।’
রায়ে বিচারক উল্লেখ করেন, আসামি রাজিব হোসেনকে শাস্তির পরিবর্তে প্রবেশন অফিসারের তত্ত্বাবধায়নে এক বছরের জন্য প্রবেশন মঞ্জুর করা হলো। এই সময়ের মধ্যে আসামি একই ধরনের বা অন্য কোনো অপরাধ করবেন না। মাদক সেবন করবেন না, খারাপ সঙ্গীর সঙ্গে মিশবেন না। কোর্ট ও আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে উপস্থিত হবেন। আসামি কোনো শর্ত ভঙ্গ করেন বা তার আচরণ সন্তোষজনক না হয়, তাহলে প্রবেশন বাতিল হবে। শাস্তি হিসেবে ৬ মাসের কারাভোগ করতে হবে। তবে তার প্রবেশন সময় সন্তোষজনক হলে আসামির চাকরিসহ ভবিষ্যৎ জীবনে কোথাও অযোগ্য বলে গণ্য হবেন না।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ নভেম্বর আসামি রাজিব হোসেন রাজুকে গেন্ডারিয়া থানা এলাকায় এসকে দাস রোডস্থ নাজির হোসেনের বাড়ির সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
এঘটনায় পরেরদিন গেন্ডারিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদুজ্জামান মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন। একই বছরের ২৭ নভেম্বর গেন্ডারিয়া থানার এসআই রাশেদুল আলম আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading