সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে যেসব খাতে

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে যেসব খাতে

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:২১

সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে মাত্র ৭ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রকৌশল খাতে। এই খাতে ৫.৯ শতাংশ দর বেড়েছে। এরপরে পাট খাতে ৪.৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ৪.৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বিমা খাতে ১.৮ শতাংশ, ট্যানারি খাতে ১.৫ শতাংশ, ফার্মা খাতে ১.৪ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৯ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৭ শতাংশ, আইটি খাতে দশমিক ৩ শতাংশ, ভ্রমণ খাতে দশমিক ২ শতাংশ, আর্থিক, মিউচ্যুয়াল ফান্ড ও সিরামিক খাতে ১ শতাংশ করে দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে ৭ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য খাতে। এই খাতে ৪.৭ শতাংশ দর কমেছে। এছাড়া দর কমেছে ব্যাংক টেলিকমিউনিকেশন, ব্যাংক, জীবন বিমা, কাগজ, জ্বালানি-বিদ্যুৎ ও সিমেন্ট খাত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading