সাপ্তাহিক গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৩২

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা গেছে, সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৯.৩১ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ লাখ ৮০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫ দশমিক ৬৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ লাখ ৯৮ হাজার টাকা। ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৮ লাখ ১৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, ফরচুন সুজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading