নিউজিল্যান্ড সফর: টাইগারদের দল ঘোষণা

নিউজিল্যান্ড সফর: টাইগারদের দল ঘোষণা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:১১

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এ সফরে সফরে সীমিত ওভারের সিরিজের জন্য ২০ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ওয়েলিংটনে ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি ৩০ মার্চ নেপিয়ারে এবং ১ এপ্রিল অকল্যান্ডে।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading