আসছে কালবৈশাখী ঝড়, বাড়ছে তাপমাত্রা

আসছে কালবৈশাখী ঝড়, বাড়ছে তাপমাত্রা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:২৫

তাপমাত্রা বাড়ছে, সেই সাথে চলতি মাসের মাঝামাঝি থেকে শুরু হতে পারে বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি মাসে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ধরনের বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য এলাকায় ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, এ মাসের দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এই তাপমাত্রা ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। সেইসঙ্গে মাসের শেষ দিকে পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা ৩৬-৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

মঙ্গলবার (২ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৫.২ আর সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪. ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩. ৫, ময়মনসিংহে ৩১. ৭, চট্টগ্রামে ৩০.২, সিলেটে ৩২.৫, রাজশাহীতে ৩৫, রংপুরে ৩১.৫, খুলনায় ৩২. ৫ এবং বরিশালে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading