ভ্যাকসিন নিলেন মির্জা ফখরুল

ভ্যাকসিন নিলেন মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ২০:৫৫

করোনার ভ্যাকসিন নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির আরও কয়েকজন টিকা নিয়েছেন।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে বিএনপি প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১ মার্চ) মহাসচিব, তার স্ত্রী ও ড্রাইভার কুয়েত মৈত্রী হাসাপাতালে টিকা নেন। এছাড়া এর আগে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরিসহ আরও কয়েকজন বিএনপির সিনিয়র নেতা টিকা নিয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading