চট্টগ্রামে নৌযান ডুবে দুই শ্রমিক নিখোঁজ

চট্টগ্রামে নৌযান ডুবে দুই শ্রমিক নিখোঁজ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ২০:১১

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত শিকলবাহা খালে পাথরবোঝাই একটি নৌযান ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (০২ মার্চ) ভোর রাতে পটিয়া উপজেলার শিকলবাহা খালের কালারপুল সেতুর নিচে ওই বাল্কহেড ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শ্রমিকের নাম আবুল কালাম (৫০) ও রহমত আলী (২৮)।

এছাড়া বাল্ক চালকসহ আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, নগরীর সদরঘাট থেকে পাথর নিয়ে কালীগঞ্জ যাওয়ার পথে শিকলবাহা খালে কালারপুল সেতুর নিচে তলা ফুটো হয়ে নৌযানটি ডুবে যায়।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, হাজী আব্দুল হাশেমের মালিকানাধীন নৌযানটি ৭০০ টন পাথর নিয়ে আনোয়ারায় নির্মাণাধীণ কালীগঞ্জ ব্রিজে যাচ্ছিল।

ভোর রাতে পুরোনো কালারপুল সেতুর ডুবে থাকা পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেটির তলা ফুটে হয়ে ডুবে যায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading