সূচকের উত্থানে সপ্তাহ শেষ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:১০

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সপ্তাহের শেষ কর্মদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ টাকার অংকে কিছুটা লেনদেন কমেছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে এদিন আগের দিন থেকে ৬৮ কোটি ২৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল (বুধবার) লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে আজ মোট ৩৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৭টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৬ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, দর কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading