সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ: নিহত ২০, আহত ৩০

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ: নিহত ২০, আহত ৩০

উত্তরদক্ষিণ | শনিবার, ০৬ মার্চ, ২০২১ | আপডেট: ০৯:১০

আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে সোমালিয়ায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৫ মার্চ) রাতে দেশটির রাজধানী মোগাদিসুতে একটি রেস্টুরেন্টের বাইরে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।

লুল ইয়েমেনি নামে একটি রেস্টুরেন্টের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং বন্দুকযুদ্ধও শুরু হয়।

স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, লুল ইয়েমেনি রেস্টুরেন্টে একটি দ্রুতগতির গাড়ি বিস্ফোরিত হয়। আমি সেখানেই যাচ্ছিলাম। কিন্তু, বিস্ফোরণের কম্পন এবং এলাকা ধোঁয়ায় ছেয়ে যাওয়ায় ফিরে আসি।

সোমালিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত রেডিও মোগাদিসু জানিয়েছে, বিস্ফোরণে বেশ কিছু সম্পদও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading