কনফিডেন্স সিমেন্ট-এর বোনাস বিওতে প্রেরণ
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:৩৬
লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।
সিডিবিএল সূত্রে জানা গেছে, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ (২৪ মার্চ) বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে কনফিডেন্স সিমেন্ট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। যার ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

