জন্মদিনে সাকিবকে শিশিরের শুভেচ্ছা

জন্মদিনে সাকিবকে শিশিরের শুভেচ্ছা

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৮:২০

ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কের মুখোমুখি হওয়া বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। সম্প্রতিও তাকে নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যেই আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। এদিকে আজ (২৪ মার্চ) তার ৩৩তম জন্মদিন। অন্যরকম জন্মদিন কাটালেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এদিন স্ত্রী ও তিন সন্তানের পাশে না থেকে প্রিয় মাঠ মিরপুরে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। তবে সুদূর যুক্তরাষ্ট্র থেকে তাকে শুভেচ্ছা জানালেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।

শিশির তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রিয় স্বামীকে শুভেচ্ছা জানান, ‘আমার প্রিয় স্বামী, আমার জানামতে সবচেয়ে শক্তিশালী মানুষ তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার সফলতা ও বিজয়ী হতে শেষ দিন পর্যন্ত কত যুদ্ধ তোমাকে করতে হবে তা কোনও ব্যাপার নয়। আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার পাশে থাকবো। একসঙ্গে আমরা শক্তিশালী। আলহামদুলিল্লাহ।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading