নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে জাপা নেতারা

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে জাপা নেতারা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:০০

ঢাকা সফররত ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন জাতীয় পার্টির নেতারা। শুক্রবার (২৬ মার্চ) দুপুর একটা ২০ মিনিটের দিকে হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি শুরু হয় বলে গণমাধ্যমকে জানান জাপার চিফ প্যাট্রন রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান।

মামুন হাসান জানান, জাপার প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো–চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

বৈঠক শুরু হওয়ার আগে সাবেক জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘অভিন্ন নদীর হিস্যা, তিস্তা পানিবণ্টন চুক্তি ও বাণিজ্য বৈষম্যসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading