রাজশাহীতে বিআরটিসির ২ বাসে আগুন

রাজশাহীতে বিআরটিসির ২ বাসে আগুন

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১২:০১

রাজশাহী নগরীর আমচত্বর ট্রাক টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় রাখা দুটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমচত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, আমচত্বরে টহলরত পুলিশ ধোঁয়া দেখে ট্রাক টার্মিনালের ভেতরে গিয়ে আগ্নিকাণ্ড দেখতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মো. আব্দুর রশিদ বলেন, ‘পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমাদের দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। একটি বাস পুরো পুড়ে গেছে। অপরটি আংশিক পুড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

আগুনের সূত্রপাত বা কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কীভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন কিছুই বলা যাচ্ছে না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading