স্বাস্থ্যসেবায় বেসরকারি উদ্যোক্তাদের অবদান আরও রাখতে হবে: নসরুল হামিদ

স্বাস্থ্যসেবায় বেসরকারি উদ্যোক্তাদের অবদান আরও রাখতে হবে: নসরুল হামিদ

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১ | প্রকাশ: ১৭:১০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের আরও অবদান রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি খুবই প্রাসঙ্গিক। দেশের আমজনতাকে স্বাস্থ্য সচেতন করতেও সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

শনিবার (৩ এপ্রিল) অনলাইনে কেরাণীগঞ্জে ‘এসবিএফ আমান ফাউন্ডেশন হেল্থ সেন্টার (স্পেশালাইজড্ কিডনি ডায়ালাইসিস সেন্টার), কেরানিগঞ্জ’ -এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় তিনি প্রবাসীদের মেধা, পরামর্শ ও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। কেরাণীগঞ্জের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এখাতে এক সঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বেসরকারি উদ্যোক্তা ও প্রবাসীদের সহযোগিতা পেলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের গড়ার কার্যক্রম আরও গতিশীল হবে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ রূপকল্প-৪১ বাস্তাবায়ন করে জাতিকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে।’

প্রসঙ্গত, আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সোনার বাংলা ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। এরমধ্যে বাংলাদেশের ১৬ জেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করে ডায়ালাইসিস সেবা প্রদানের মাধ্যমে বেসরকারি খাতে দেশের অন্যতম বৃহত্তর কিডনি ডায়ালাইসিস নেটওয়ার্কে পরিণত হয়েছে। সোনার বাংলা ফাউন্ডেশন এই সেবার আওতা বৃদ্ধির জন্য কেরানিগঞ্জে ১৭তম ডায়ালাইসিস সেন্টার ‘এসবিএফ আমান ফাউন্ডেশন হেল্থ সেন্টার (স্পেশালাইজড্ কিডনি ডায়ালাইসিস সেন্টার), কেরানিগঞ্জ’ স্থাপন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো স্বল্প খরচে কিডনি ডায়ালাইসিস সেবা, কিডনি ডিজিস অ‌্যান্ড প্রিভেনশন স্ক্রিনিং প্রজেক্ট, সচেতনতামূলক অনুষ্ঠান ও চিকিৎসা সেবা প্রদান করে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading