বিধানসভা: ভোটের প্রচারে গিয়ে আলু-পটল কিনলেন নুসরাত

বিধানসভা: ভোটের প্রচারে গিয়ে আলু-পটল কিনলেন নুসরাত

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১ | প্রকাশ: ১৭:২৫

ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার নেমেছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান।

সম্প্রতি বেহালা পূর্বে প্রচারে বেড়িয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু প্রচার সেরেই রাস্তার পাশে বাজার করতে শুরু করেন তিনি। নিরাপত্তা বলয় ভেঙে সাধারণ গৃহিণীর মতো আলু, পটল, শাক-সবজির দরদাম করেন। এরপর পছন্দের সবজি কিনে বাড়িতে নিয়ে যান নুসরাত।

‘আমি যে কে তোমার’ সিনেমাখ্যাত এই নায়িকার সবজি কেনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বাদামি-কালোর মিশ্রণে শাড়ি পরে এই অভিনেত্রীকে দেখা গেছে। আর হাতে সবজি।

নায়িকার এই কাণ্ড ভক্তদের বেশ প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই তার ঘর ও বাহির সামলানোর দক্ষতায় মুগ্ধ হয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ এপ্রিল) রত্না চ্যাটিার্জির হয়ে রোড শো করেন নুসরাত। ভোটারদের কাছ থেকে হাতজোড় করে দলীয় প্রার্থীর হয়ে ভোট চেয়েছেন। অনুরাগীরাও তাকে মালা পরিয়ে স্বাগত জানিয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading