মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ২৩:৩০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

জানা গেছে, প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬৪ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫৫ পয়সা। অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৫৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৩ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৯৯ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading