বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ বক্তব্যের একটি: আজানেষ কুমার

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ বক্তব্যের একটি: আজানেষ কুমার

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট ০০:০৬

একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে দেওয়া ঐতিহাসিক ভাষণকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে অভিহিত করেছেন ব্রুনাইয়ে নিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার আজানেষ কুমার।

বুধবার (২১ এপ্রিল) ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে বঙ্গবন্ধু লেকচার সিরিজের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন বৈশ্বিক নেতা। ঐতিহাসিক ৭ ই মার্চে দেওয়া বঙ্গবন্ধুর অলিখিত বক্তব্য বিশ্বের শ্রেষ্ঠ বক্তব্যের সমপর্যায়ভুক্ত।

ইন্ডিয়ান হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশ-ভারত সম্পর্কের সুদৃঢ় বন্ধন, বর্তমান গতিপ্রকৃতি ও এ সম্পর্কের ওপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানের ওপর বিশদ আলোচনা করেন। বক্তব্যে ভারতীয় রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে উল্লেখ করেন, মহান নেতা বঙ্গবন্ধু তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক নিপীড়নের শেকল থেকে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন।

বাংলাদেশের হাইকমিশনার প্রধান বক্তাকে অনুষ্ঠানে তার জ্ঞানগর্ভ বক্তব্য ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকৃত্রিম সম্মান প্রদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রতি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের, বিশেষ করে ভারতীয় নাগরিকদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ইন্ডিয়ার অবদান বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলে যাবে না।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading