আখাউড়ায় স্ত্রীকে হত্যা, জাফলংয়ে স্বামী গ্রেপ্তার

আখাউড়ায় স্ত্রীকে হত্যা, জাফলংয়ে স্বামী গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১৫:০০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামীকে জাফলং সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডির বিশেষ সুপার মুক্তা ধরের নেতৃত্বে সোমবার (২৪ মে) রাত ১টার দিকে কাজল ভূঁইয়া (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে কাজলের জিম্মা থেকে একটি সাদা টয়োটা গাড়ি জব্দ করা হয়। আজ সোমবার সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান জানান, কাজলের সঙ্গে তার স্ত্রী ডলি বেগমের (৪০) গত ১৩ মে সকালে পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

“একপর্যায়ে কাজল ভূঁইয়া তার মোটর সাইকেল থেকে পেট্রোল নিয়ে ডলির গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। সে সময় তার নিজের বাম হাতও আগুনে পুড়ে যায়। তখন ডলির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।”

ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মে ডলি মারা যান। স্ত্রীর মৃত্যুর পর কাজল আত্মগোপন করেন। এ ঘটনায় গত ২০ মে ডলি বেগমের ভাই বিল্লাল হোসেন আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর কাজল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। সিআইডি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “কাজল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলাসহ ১৯টি মামলা আছে। আখাউড়া থানায় তার নামে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা আছে।”

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading