জানুয়ারি-ফেব্রুয়ারীতে মশার উপদ্রব বাড়লেও বাকী সময় ছিলো নিয়ন্ত্রণে: তাপস

জানুয়ারি-ফেব্রুয়ারীতে মশার উপদ্রব বাড়লেও বাকী সময় ছিলো নিয়ন্ত্রণে: তাপস

উত্তরদক্ষিণ | বুধবার, ২৬ মে ২০২১ | আপডেট ০৮:৩০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “বিগত বছরে করপোরেশনের ইতিহাসে আমরা সবচেয়ে বেশি সুষ্ঠুভাবে মশক নিয়ন্ত্রণ করতে পেরেছি। শুধু জানুয়ারি-ফেব্রুয়ারী কিউলেক্স মশার উপদ্রব কিছুটা বেড়েছিলো কিন্তু বাকী ১০ মাস মশক পূর্ণ নিয়ন্ত্রণে ছিলো।”

মঙ্গলবার (২৫ মে) নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ৭ম বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।

বোর্ডসভায় করপোরেশনের কাউন্সিলরবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব মো. আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ও প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক।

মেয়র বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সরকারের বিভিন্ন অধিদপ্তর বা সংস্থার যে সকল আবাসন, নির্মাণাধীন ভবন এবং সরকারের বিভিন্ন সংস্থার দপ্তর রয়েছে – সেসব জায়গাগুলোতে অনেক সময় মশক বিস্তারের উপযোগী পরিবেশ বিরাজমান থাকে। যেহেতু সে সকল জায়গায় আমাদের কর্মীরা নিয়মিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না, তাই, সেখানে যাতে মশকের বিস্তার না ঘটে সে বিষয়ে কাউন্সিলরদের সজাগ থাকতে হবে, তদারকি করতে হবে।

এসময় তাপস বলেন, আবারও ডেঙ্গুর মৌসুম আসছে। সুতরাং এ ব্যাপারে বিগত বছরের মত কাউন্সিলরদের নিবিড় তদারকি ও কার্যক্রম বজায় রাখতে হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading