ইসরাইলের পার্লামেন্টে গোপন ভোট: নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ

ইসরাইলের পার্লামেন্টে গোপন ভোট: নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১৭:২৬

ইসরাইলের মধ্য-বামপন্থি রাজনীতিবিদ আইজ্যাক হার্জগ দেশটির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১ জুন) ইসরাইলের পার্লামেন্টে এক গোপন ভোটের মাধ্যমে আইজ্যাক হার্জগকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন দেশটির সংসদ সদস্যরা।

৬০ বছর বয়সী হার্জগের জন্ম ইসরাইলের এক বিখ্যাত জায়নবাদী পরিবারে। তার বাবা চাইম হার্জগ ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে, তিনি ছিলেন জাতিসংঘে ইসরাইলের দূত। তার চাচা আব্বা ইবান ছিলেন ইসরাইলের প্রথম পররাষ্ট্রমন্ত্রী।

হার্জগ জাতিসংঘ এবং আমেরিকা ইসরাইলের দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসরাইলে ইহুদিদের প্রধান ধর্মগুরু ছিলেন আইজ্যাক হার্জগের দাদা।

দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, চলতি বছরের জুলাই মাসে সাত বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রেউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

এর আগে, তিনি ইসরাইলের লেবার পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে লড়ে ব্যর্থ হয়েছিলেন এবং বিরোধীদলের নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading