ইরানের তেল শোধনাগারের আগুন ২০ ঘন্টা পরে নিয়ন্ত্রণে

ইরানের তেল শোধনাগারের আগুন ২০ ঘন্টা পরে নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ০৮:৩০

ইরানের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেডের ১০টি বিভাগীয় স্টেশন, ৬০টি অপারেটিং যান ও ১৮০ জন ফায়ার সার্ভিস কর্মীর অক্লান্ত চেষ্টায় ২০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর এপি’র।

ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ জানিয়ে ডেপুটি তেল মন্ত্রী আলীরেজা সাদেঘাবাদি বলেন, ‘ফায়ার ফাইটারদের সাহসী পদক্ষেপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং অন্য ট্যাঙ্কগুলোতে ছড়ানোর হাত থেকে রেহাই পাওয়া গেছে।’

স্থানীয় সময় বুধবার রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর আকাশ ছেঁয়ে ফেলে ধোয়ার কুন্ডলিতে। মূলত দুটি বাতিল ট্যাঙ্কে লিকেজের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর সেটা পেট্রোলিয়াম গ্যাস পাইপলাইনে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারন করে।

তবে এই ঘটনায় কেউ নিহত হয়নি। আহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading