প্রথা ভেঙে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

প্রথা ভেঙে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ১৬:০০

বাজেটোত্তর সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রথা ভেঙে এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের এই বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।

শুক্রবার (৪ জুন) বিকাল ৩টায় ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

রীতি অনুযায়ী বাজেটের পরদিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।

বাংলাদেশের জন্য এটি ৫০তম বাজেট। এবারের বাজেটের আকার দাঁড়িয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট।

রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৮তম বাজেট হলেও ২০০৮ সাল থেকে বর্তমান সরকারের টানা ১৩তম বাজেট।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading