টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে তীব্র যানজট
উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১০:৫০

ঢাকামুখী যানবাহনের অতিরিক্ত চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। রবিবার (১ আগস্ট) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার হতে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কের রাবনা, বেথইর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাতে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ চাপ। খোলা ট্রাক, পিকআপ ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছে মানুষ। কাউকেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। যে যার মতো গন্তব্যে ফিরছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের কোন তৎপরতাও তেমন চোখে পরেনি।

গার্মেন্টস কর্মী বলেন, ‘হঠাৎ অফিস খুলে দেওয়ায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৩০০ টাকার ভাড়া ৮০০ টাকা দিয়ে যেতে হচ্ছে।’

এ বিষয়ে মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading