অভিনেত্রী তাপসী বিয়ের গুঞ্জন

অভিনেত্রী তাপসী বিয়ের গুঞ্জন

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১১:৫৫

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোর সঙ্গে তাপসীর প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। দীর্ঘদিনের প্রেমিককেই বিয়ে করবেন তাপসী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসীর বিয়ে নিয়ে কথা বলেছেন তার বোন শাগুন। তিনি বলেন, ‘হ্যাঁ, এখন পর্যন্ত বিয়ের জন্য অনেক জায়গাই দেখে রেখেছি। স্থান বাছাই করা হয়েছে। এখন বিয়ে হবে কিনা সেটাই সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে।’ বিয়ের জন্য মা-বাবা চাপ দিচ্ছেন বলেও জানান শাগুন। দুই বোনের একজনকে আপাতত বিয়ের পিঁড়িতে দেখতে চাইছেন তারা। আর এদিক থেকে তাপসীই এগিয়ে।

ম্যাথিয়াসের সঙ্গে প্রেম নিয়ে মিডিয়ায় খুব বেশি কথা বলেন না তাপসী। তবে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ‘নাম শাবানা’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ম্যাথিয়াসের সঙ্গে ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।

তাপসীর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘হাসিন দিলরুবা’। এছাড়া ‘সাবাশ মিতু’, ‘রাশমি রকেট’, ‘লুপ লাপেটা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading