বিরতির পর শুটিংয়ে ফিরছেন শাকিব খান

বিরতির পর শুটিংয়ে ফিরছেন শাকিব খান

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১২:০৫

লকডাউনের কারণে প্রায় দেড় মাসের বিরতির পর ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের শুটিংয়ের মধ্য দিয়ে ফিরছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বুধবার (১১ আগস্ট) থেকে এ সিনেমার শেষ লটের দৃশ্যধারণে এ চিত্রনায়ক অংশ নেবেন বলে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ পরিচালক তপু খান। প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্র সমন্বয়ক সুজন আহমেদ জানান, শাকিব খান ছাড়াও শবনম বুবলীসহ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীরাও শুটিংয়ে অংশ নেবেন। সপ্তাহ খানেকের মধ্যে এফডিসিতে সিনেমার মূল অংশের শুটিং শেষ করে গানের দৃশ্যধারণ করা হবে।

এর আগে ১৭ জুন থেকে এফডিসিতে সিনেমার শুটিংয়ের মাঝে লকডাউনের কারণে ২৬ জুন থেকে শুটিং স্থগিত করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। মঙ্গলবার (১০ আগস্ট) থেকে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়ায় শুটিংয়ে ফিরছে সিনেমার ইউনিট।
চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক ও শিল্পী কলাকুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও বুবলী। এর পর গত ২৫ মে থেকে রাজধানীর উত্তরায় মহরতের মধ্য দিয়ে এ সিনেমার শুটিং শুরু হয়েছিল।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading