করোনা: দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৮৭

করোনা: দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৮৭

উত্তরদক্ষিণ| রবিবার, ১৫ আগস্ট ২০২১| আপডেট ১৭:২৫

দেশে করোনাভাইরাসে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ১৭৫ জনে। রবিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৪০৩ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭১ জন। এছাড়া চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ১২, খুলনায় ২১, বরিশালে ৮, সিলেটে ১৩, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০১ জন পুরুষ এবং ৮৬ জন নারী।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading