দর বৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স

দর বৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১| আপডেট ১৫:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৩টির বা ৫৬.৬৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনাইটেড ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ইউনাইটেড ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ২৪ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৬ টাকা ৪০ পয়সা। অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি, মেট্রো স্পিনিং, মোজাফ্ফর হোসেন স্পিনিং, এসবিএসি ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, জনতা ইন্সুরেন্স, আফতাব অটো, স্টান্ডার্ড ইন্সুরেন্স এবং পদ্মা লাইফ ইন্সুরেন্সের দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading