লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে  বেক্সিমকো
বেক্সিমকো

উত্তরদক্ষিণ| রবিবার, ২৯ আগস্ট ২০২১| আপডেট ১৫:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ আগস্ট) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১০৬ কোটি ৫৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লাফার্জ হোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ৬৬ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকার। ৫৪ কোটি ১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ার।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, শাহাজিবাজার পাওয়ার, আমান ফিড, লঙ্কাবাংলা ফাইনান্স, আইএফআইসি, ইসলামিক ফাইনান্স এবং ফু-ওয়াং ফুড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading