টপ টেন গেইনারের শীর্ষে আজিজ পাইপস
উত্তরদক্ষিণ| রবিবার, ২৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:০০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আজিজ পাইপসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার আজিজ পাইপসের ক্লোজিং দর ছিল ১৪০ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫৩ টাকা ৯০ পয়সা। অর্থাৎ রবিবার কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুড, দেশবন্ধু পলিমার, নর্দার্ন ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, বিডি অটোকার, মোজাফ্ফর হোসেন স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, আমান ফিড এবং পূরবী জেনারেলের দর বেড়েছে।

