করোনা:২৪ ঘন্টায় ৮৯ জনের মৃত্যু

করোনা:২৪ ঘন্টায় ৮৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| রবিবার, ২৯ আগস্ট ২০২১| আপডেট ১৭:১৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৯ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ১৫ জন।

রবিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। ২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৯৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৪ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ২১ জন, রাজশাহী বিভাগের ৭ জন, খুলনা বিভাগের ৯ জন, বরিশাল বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের ৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading