২ মিউচ্যুয়াল ফান্ড স্পট মার্কেটে যাচ্ছে কাল
উত্তরদক্ষিণ| রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৩:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড রেকর্ড ডেটের আগে আগামীকাল ৬ সেপ্টেম্বর, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। খবর-ডিএসই।
ফান্ডগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)। ফান্ডগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর (বুধবার)। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

