কাবুলে বিস্ফোরণে কয়েকজন নিহত: তালেবান
উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ২৩:০০
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণের ঘটনায় কয়েকজন নিহত হয়েছে বলে এক টুইটারে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
তিনি জানান, বিস্ফোরণটি ঘটেছে কাবুলের ঈদগাহ মসজিদে। তবে এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনওকিছু পরিষ্কারভাবে জানা যায়নি।
বিস্ফোরণে ঠিক কত মানুষ আহত বা নিহত হয়েছেন তাও মুজাহিদ জানাতে পারেননি। বিস্ফোরণের দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

