টাইগারদের শেষ বলে হার
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ । আপডেট ২০:১০
অধিনায়ক মাহমুদউল্লাহ ও লিটন দাসের ব্যাটে জয়ে লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সীমান্তের কাছে জেসন হোল্ডারের তালুবন্দী হন লিটন। এর আগে তিনি ৪৩ বলে ৪৪ রান করেন। ব্রাভো-রাসেলদের বোলিং তোপে শেষ পর্যন্ত বাংলাদেশ ৩ রানে হেরে যায়। এ হারের কারণে চলমান টি-বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটুকুও শেষ হয়ে গেলো।
প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৪৩ রান।
এ লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে লাল সবুজের বাংলাদেশ। শেষ দিকে জয়ের খুব কাছে গিয়ে পারলো না ব্যাটাররা। শেষ বলে বাংলাদেশের প্রয়োজন ছিলো মাত্র ৪ রান।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রস্টন চেজ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কায়রন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়েন ব্র্যাভো, আকেয়াল হোসিন, রবি রামপল।

