সূচক পতনে সপ্তাহ শুরু

সূচক পতনে সপ্তাহ শুরু

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৩০

আগের সপ্তাহে সূচকের কিছুটা উত্থান হলেও পুঁজিবাজারে ফের পতনেই সপ্তাহ শুরু হলো। সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমেছে। আজ টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। খবর-ডিএসই।

রবিবার ডিএসইতে ১ হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৯৪ কোটি ৮৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৬ কোটি ২৩ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৩০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৪ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমেছে। রবিবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, দর কমেছে ২৭৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২১৮ পয়েন্ট কমে ২০ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading