রণবীর-আলিয়ার বাগদান নভেম্বরেই

রণবীর-আলিয়ার বাগদান নভেম্বরেই

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৫০

বলিউডের আলোচিত জুটি অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। বিয়ে, বাগদান নিয়ে অনেকদিন থেকেই আলোচনায় তারা। ইন্ডিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর বাগদান সারবেন রণবীর-আলিয়া। রাজস্থানের একটি রিসোর্টে এই জুটির বাগদানের অনুষ্ঠান হবে। যদিও এই গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন রণবীর।

এর আগে গুঞ্জন উঠেছিল, চলতি বছর ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-আলিয়া। পরে জানা যায়, আগামী বছর এপ্রিলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউডের জনপ্রিয় এই দুই তারকা অভিনয়শিল্পী। গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়েছে বলেও গুঞ্জন চাউর হয়েছিল।

বর্তমানে আলিয়ার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং শেষ করেছেন আলিয়া। মুক্তির অপেক্ষায় তাদের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। এই সিনেমায় প্রথমবারের মতো প্রেমিক রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। অন্যদিকে, ‘শমশেরা’ সিনেমায় দেখা যাবে রণবীরকে। লাভ রঞ্জনের একটি সিনেমাতেও অভিনয় করবেন তিনি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading