৩৭ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ২০:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামীকাল বৃহস্পতিবার। কোম্পানিগুলো হলো- জাহিনটেক্স, ইউনিক হোটেল, সাভার রিফ্রাক্টরিজ, সামিট এলায়েন্স পোর্ট, সায়হাম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, রহিম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, ওয়াইম্যাক্স, অলিম্পিক, ন্যাশনাল ফিড মিলস, মালেক স্পিনিং, লুব-রেফ, খান ব্রাদার্স, কেঅ্যান্ডকিউ, জেএমআই সিরিঞ্জ, আইটি কনসালটেন্টস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, জেনেক্স, ফাইন ফুড, ইভিন্স টেক্সটাইল, ইজেনারেশন, দেশ গার্মেন্টস, ডেসকো, কপারটেক, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর, বিডিকম, আজিজ পাইপস, আর্গন ডেনিমস, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাডভেন্ট ফার্মা, একমি ল্যাবরেটরিজ, এসিআই ফর্মুলেশন এবং এসিআই লিমিটেড। খবর-ডিএসই।
জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানি ৩৭টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৩৭টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩৭টি। রবিবার কোম্পানি ৩৭টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

