শরীয়তপুরে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড টিকাদান শুরু

শরীয়তপুরে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড টিকাদান শুরু

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ নভেম্বর ২০২১। আপডেট ১৮:৩০

২০২১ সালের শরীয়তপুরের এইচ এস সি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, স্বাস্থ্য বিভাগ ও শরীয়তপুর জেলা পরিষদের সহযোগিতায় কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলার ৮ হাজার ৪৫ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। প্রথম দিনে আট শতাধিক পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হচ্ছে।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় শরীয়তপুর জেলা পরিষদের সেমিনার কক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো: মনোয়ার হোসেন, শরীয়তপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসাইন, জেলা শিক্ষা অফিসার মো: এমারত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৈয়দা নাজিয়া শাহিনুর উপস্থিত থেকে এ টিকাদান কার্যক্রম শুরু করেন।

কোভিড-১৯ সংক্রমণ রোধে ও আসন্ন এইচ এস সি পরীক্ষার্থীদেরকে নিরাপদ রাখতে সরকারের টিকাদান কর্মসূচির আওতায় জেলার ৮ হাজার ৪৫ জন শিক্ষার্থীকে টিকা প্রদান শেষ হবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে। শুরুর দিনে ডামুড্যা উপজেলার সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ৫৭৭ জন পরীক্ষার্থী ও গোসাইরহাটের সরকারি সামসুর রহমান কলেজের ২৬৮ জন পরীক্ষার্থী টিকা গ্রহণ করেছেন। আনন্দঘন পরিবেশে টিকা গ্রহণ করার পর পরীর্ক্ষীরা বেশ নিরাপদ বোধ করছেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading