২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৪২ জন রোগী ভর্তি

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৪২ জন রোগী ভর্তি
ডেঙ্গু

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ নভেম্বর ২০২১। আপডেট ২০:৪০

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৪২ জন রোগী ভর্তি হয়েছে । এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১০৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৮ জন।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৪৩ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৬ হাজার ৩৪৩ জন ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৭০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৪৩৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১০৭ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading