শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ০৮:৩০

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস বা অর্ধেক ভাড়ার বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পরিবহন মালিকরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ নভেম্বর) মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, এই সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরে বাসে হাফ ভাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ উপস্থিত থাকবেন।

এর আগে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস (অর্ধেক ভাড়া) বাস্তবায়নে পরিবহন নেতাদের সঙ্গে দুইবার বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেছেন বাস মালিকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেছিলেন, ঢাকায় নগর পরিবহনের যে বাসগুলো চলে, তার মালিকদের ৮০ শতাংশই গরিব। একটা বা দুটো বাস চালিয়ে তাদের সংসার চলে। তাদের বাচ্চারাও স্কুল কলেজে যায়। এ কারণে পরিবহন মালিক-শ্রমিকদের প্রস্তাব হচ্ছে, বাস মালিকদের ক্ষতিপূরণ বা ভর্তুকির বিষয়টি নির্ধারণ করেই হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোনো তহবিল থেকে এই ভর্তুকি আসবে সেটিও নির্ধারণ করতে হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading