দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১। আপডেট ১৭:২০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৮টির বা ৫৫.৬১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেনাকল্যাণ ইন্সুরেন্সের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস বুধবার সেনাকল্যাণ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৫৯ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৫ টাকা ৫০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনাকল্যাণ ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ৯.৮২ শতাংশ, মবিল যমুনার ৯.৬৪ শতাংশ, পাওয়ার গ্রিডের ৯.৬০ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৬০ শতাংশ, বিএসআরএম স্টিলের ৮.৫৪ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৮.৫২ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৮ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৭.০২ শতাংশ এবং সামিট পাওয়ারের ৬.৯৫ শতাংশ দর বেড়েছে।

