লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:০৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) । কোম্পানিটির ১৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনশেয়ার লেনদেন হয়েছে ৭২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার টাকার। ৬৯ কোটি ৫০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড, পেনিনসুলা, ডেল্টা লাইফ, বিকন ফার্মা, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক এবং জেনেক্স ইনফোসিস।

