বলিউডের বাদশা ঢাকায় এলেন, গাইলেন-নাচালেন

বলিউডের বাদশা ঢাকায় এলেন, গাইলেন-নাচালেন

উত্তরদক্ষিণ । সোমবার, ৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪৫

বলিউডের জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী বাদশাহ ঢাকার এক ব্যবসায়ী পরিবারের এক সদস্যের গায়ে হলুদের অনুষ্ঠানে পারফর্ম করেছেন।

রবিবার (২ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে সে গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে এক ঘণ্টার বেশি সময় অতিথিদের গান শুনিয়েছেন বাদশা। তার গানে নেচেছেন অতিথিরা।

ওই আয়োজনে বাদশাহ ছাড়াও ইন্ডিয়ার প্রকৃতি কক্কর, সুকৃতি কক্কর ও আস্থা গিলও অংশ নিয়েছেন বলে জানা গেছে। বাদশাহসহ তাঁদের পারফর্ম করার ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে ব্যান্ড ‘মাফিয়া মান্দির’-এ সংগীত কর্মজীবন শুরু করেন। তবে, ২০১২ সালে তিনি হানি থেকে আলাদা হন। এরপর ২০১৮ সালে বাদশাহ ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনে ভারতের ৬৩তম ধনী তারকা হিসেবে তালিকাভুক্ত হন। তিনি প্রথম ইন্ডিয়ান শিল্পী হিসেবে ইউটিউবে মাত্র ২৪ ঘণ্টায় ৭৫ মিলিয়ন ভিউ’র রেকর্ড ভাঙেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading