পুঁজিবাজারের উন্নয়নে একসাথে কাজ করবে বিএমবিএ ও ডিবিএ

পুঁজিবাজারের উন্নয়নে একসাথে কাজ করবে বিএমবিএ ও ডিবিএ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৫৫

পুঁজিবাজারের উন্নয়নে একসাথে কাজ করবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিএমবিএ ও ডিবিএর মধ্যে অনুষ্ঠিত এক সভায় উভয় সংগঠনের নেতৃবৃন্দ এই বিষয়ে একমত হয়।

বিএমবিএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিওর নেতৃত্বে তার পর্ষদের একটি প্রতিনিধি দল বিএমবিএর প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমানের আমন্ত্রণে তার এসোসিয়েশনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বিএমবিএ প্রেসিডেন্ট ছায়েদুর রহমান তার সংগঠনের পক্ষ থেকে ডিবিএর নবনির্বাচিত প্রেসিডেন্টসহ তার সংগঠনের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading