ইউনিয়ন ইন্স্যুরেন্সসহ ৩ কোম্পানির বিক্রেতা নেই
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:৩৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই।
কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত আজিজ পাইপসের স্ক্রিনে ১ লাখ ২ হাজার ৩৬৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১০ টাকা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে ইউনিয়ন ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৪১৪টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।
একই সময় প্রাইম ইসলামী লাইফের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
ইউডি/সুস্মিত

